সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীতে ডোপ টেস্ট আগেই শুরু করা হয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী যাঁরাই নিয়োগ পাবেন, তাঁদের যেন ডোপ টেস্ট করা হয় এবং সিভিল সার্জন যে টেস্ট করেন, সেখানে যেন এই ডোপ টেষ্ট যুক্ত করা হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটিও চলে এসেছে। এটিও করা হচ্ছে।
তবে এটি ব্যাপকভাবে করার জন্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। সেই প্রচেষ্টাও শুরু করা হয়েছে।
মাদকদ্রব্যের সরবরাহ কমানোর বিষয়ে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ২০২১ সালে সারা দেশে অভিযান পরিচালনা করে ইয়াবা বড়ি, হেরোইন, গাঁজাগাছ, ফেনসিডিলসহ অন্যান্য বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে ২১ হাজার ৯৯২ জনের বিরুদ্ধে ২০ হাজার ৫৯২টি মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
