এইমাত্র পাওয়া

পদ্মাসেতু উদ্ধোধনের দিন ক্লাস বন্ধ ঘোষণা বুয়েটের

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের দিনে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক

বৃহস্পতিবার (২৩ জুন) বুয়েটের রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

buetবুয়েটের বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে, আগামী ২৫ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.