মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার।।
জাতীয় গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে বঙ্গবন্ধুর ছেলেবেলা বিষয়ক প্রবন্ধ রচনায় সারাদেশে প্রথম হয়েছেন মৌলভীবাজার জেলার স্কুল শিক্ষার্থী তাওফিকা মুজাহিদ।
তার তাছলিমা আক্তার (বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও রাজনগর সরকারি কলেজের প্রভাষক) ও পিতা মুজাহিদ আহমদ (বইয়ের কোরাসের স্বত্বাধিকারীরা ও সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক)-এর একমাত্র কন্যা ও দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী তাওফিকা মুজাহিদ এর আগে ২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ক্বেরাত বিষয়ে সারাদেশে শীর্ষ স্থান অধিকার করেছিল।
মৌলভীবাজার জেলার জন্যে এই অসামান্য সম্মান বয়ে আনার জন্যে জেলাবাসীর পক্ষ থেকে তাওফিকার প্রতি বিভিন্ন মহলের অভিনন্দন বার্তা ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাফল্য অর্জনের জন্য অতল ভালোবাসা ও অফুরন্ত শুভ কামনা জানাচ্ছেন ওই জেলা সহ বিভিন্ন এলাকার সচেতন মহল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
