নিজস্ব প্রতিবেদক।।
চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে চলতি মাসেই শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ১৬ জুন আমাদের একটি সভা রয়েছে। সভা শেষে শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে জানানো হবে।
রবিবার (১২ জুন) এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, গত ৭ জুন আমাদের ই-রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়েছে। এখন আমরা ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করব। আগামী ১৬ জুন আমাদের একটি সভা রয়েছে। সভা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
কবে নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে এনামুল কাদের খান আরও বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল। শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হলে বলা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
