এইমাত্র পাওয়া

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তিযুদ্ধে শাবি কেন্দ্রে অনুপস্থিত ১৫৯ পরীক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ জুন) বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা সম্পন্ন হয়। সিলেট বিভাগ থেকে ঢাবির ‘ক’ ইউনিটে আবেদনকারী ছিল ২ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ৭৩৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৪ দশমিক ৫ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৫৯ জন শিক্ষার্থী ।

ঢাবির ভর্তি পরীক্ষা কমিটির শাবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.