এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাড়িয়ে দিয়ে চারজন শিক্ষককে ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ১৭৭ নং পশ্চিম চিংড়াখালী এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পশ্চিম চিংড়াখালী গ্রামের কয়েকজন বখাটে যুবক বিদ্যালয়ের একটি কক্ষের চাবি চান শিক্ষকদের কাছে। চাবি না দেওয়ায় বেলা ৯টার দিকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে তাড়িয়ে দিয়ে শিক্ষকদেরকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে তারা। এক পর্যায়ে প্রধান শিক্ষিকা বাগানের মধ্য দিয়ে পালিয়ে মোরেলগঞ্জ শিক্ষা অফিসে গিয়ে জানালে কর্মকর্তারা পুলিশ নিয়ে ঘটনা¯’লে পৌছে বিকেল ৫ টার দিকে অবরুদ্ধ শিক্ষকদেরেক মুক্ত করেন।
এ বিষয়ে ১৭৭ নং পশ্চিম চিংড়াখালী এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলেনা খানম বলেন, ¯’ানীয় একদল বখাটে যুবক আজ সকলে বিদ্যালয়ের একটি কক্ষের চাবি চায়। না দেওয়ায় তারা সকল শিক্ষার্থীদেরকে তাড়িয়ে দিয়ে শিক্ষকদেরকে গালমন্দ করে। হাত-পা ভেঙ্গে দেওয়ার ভয় দেখায় এবং অবরুদ্ধ করে রাখে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান বলেন, আপাতত শিক্ষকদেরকে মুক্ত করে নিরাপদে বাড়িতে পাঠানো হয়েছে। ঘটনাটি নির্বাহী কর্মকর্তার মাধ্যমে থানা পুলিশকে জাননো হয়েছে। আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এ ঘটনা সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজনের নাম পেয়েছি। তাদেরকে আটকের জন্য চেষ্টা চলছে। ##
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
