নিউজ ডেস্ক।।
পদ্মা সেতু নির্মাণ চ্যালেঞ্জ ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সততা ছিল বলেই এই চ্যালেঞ্জ নিতে পেরেছি। নিজেদের অর্থে সেই সেতু করেছি।’
বুধবার (১ জুন) বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তৃণমূল থেকে উন্নয়ন করেছি। আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।’
তিনি বলেন, ‘২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করব ইনশাল্লাহ। কানাডা কোর্ট রায়ে বলেছে, সব অভিযোগ ভুয়া ও মিথ্যা। ড. ইউনুস এটা করেছে শুধু গ্রামীণ ব্যাংকের এমডি পদের জন্য। ৭১ বছর বয়স পর্যন্ত ড. ইউনুস বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থেকেছে।’
শেখ হাসিনা বলেন, ‘গ্রামীণ ব্যাংকের পদ নিয়ে মামলা করে সে হেরে যায়। পরে বিশ্বব্যাংক তার কথায় ফান্ড বন্ধ করে দেয়। পরে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করি। দেশের ৯০ ভাগ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করছি।’
বাংলাদেশ আজ বদলে গেছে বলেও মনে করেন আওয়ামী লীগ প্রধান।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
