নিউজ ডেস্ক।।
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে স্পেন যাচ্ছেন মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
জানা যায়, তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ নামের সিনেমাটি স্পেনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। যার কারণে সেই সিনেমার পরিচালক প্রযোজকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বাঁধনও সেখানে যাচ্ছেন।
এ বিষয়ে বাঁধন বলেন, আমার অভিনীত সিনেমা বিদেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, এটি অবশ্যই সম্মান ও আনন্দের বিষয়। এছাড়া বাংলাদেশি সিনেমার জন্যও একটি অর্জন এটি।
প্রসঙ্গত, গত বছরের কান চলচ্চিত্র উৎসবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘রেহানা মরিয়ম নূর’ নামের সিনেমাটি প্রদর্শনের পর বাঁধনের ভাগ্যের চাকা ঘুরে যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
