নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার টিএসসির রাজু ভাস্কর্যে সকাল ৯টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনি ছাত্রদলের ক্যাডাররা বহিরাগত/অছাত্র অস্ত্রধারী সন্ত্রাসীদের ক্যাম্পাসে প্রবেশ করিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে সাধারণ ছাত্ররা তাদের সেই আশায় পানি ঢেলে দিয়েছে। তাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। নিরাপদ ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করছে।
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়েছে, গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের দাবিতে রোববার মানবন্ধন কর্মসূচি পালিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
