এইমাত্র পাওয়া

ভালুকার মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার সভাপতি ও শ্রেষ্ঠ শিক্ষককে সংবর্ধনা

ময়মনসিংহের ভালুকায় মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার উদ্যােগে ওই প্রতিষ্ঠানর নবনির্বাচিত সভাপতি আফতাব বিন তমিজ ও জাতীয় শিক্ষাসপ্তাহ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ আক্কাছ আলীসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ মে) সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় উপস্থত ছিলেন নবনির্বাচিত সভাপতি আফতাব বিন তমিজ, মাদরাসার সুপার মাওলানা নাজমুল আলম, সহ-সভাপতি হুমায়ুন সরকার, অভিভাবক সদস্য মাঃ আক্তারুজ্জামান, শফিকুল ইসলাম নিরু,আনিছুর রহমান, মোঃ আসাদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ আক্কাছ আলী, মফিজুল ইসলাম, তহিমা আক্তার শেফালী, মেদিলা আদর্শ উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশারসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.