ঢাকা কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, মানসম্মত শিক্ষাদানের ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই দেশে বিদেশে শিক্ষকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। তিনি জাতীয়ভাবে বিশ্ব শিক্ষক দিবস পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, কলেজ শিক্ষকদের নায়েম ছাড়া অন্য কোথাও প্রশিক্ষণের ব্যবস্থা নেই। বিদেশে প্রশিক্ষণে শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানান তিনি।
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে ও এডুকেশন ওয়াচের সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মানসম্মত শিক্ষা ও শিক্ষকের মর্যাদা : বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজ শিক্ষক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
