ফোকলোর বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়কে বাংলা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের সমমান প্রদান করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন করে তারা। মানববন্ধনে সিদ্ধান্ত বাতিলের দাবিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। অনতিবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে এসে প্রজ্ঞাপন জারি করতে ইউজিসিকে ২১ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
