এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ জেলায় বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা। তিনি ভালুকা উপজেলার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার এবং বাংলাদেশ স্কাউট ভালুকা উপজেলার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পর্যায়ে ৮ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম এ বছর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উপজেলা পর্যায়ে ভালুকা উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের প্রায় সবকটি অর্জন এ বিদ্যালয়ের দখলে।
এ বছর এ বিদ্যালয়টি উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে (২য় বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (৮ম বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (৩য় বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শরীফা বেগম শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাওহিদা তাসরিন (শশী) শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট’স স্কাউট পদকপ্রাপ্ত তানজিনা আক্তার বর্ষা শেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের স্কাউট গ্রুপ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে।
শুধু তাই নয় বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাওহিদা তাসরীন জারি গান ও কবিতা আবৃত্তিতে ১ম হয়েছে, ১০ম শ্রেণির শিক্ষার্থী জবা রানী দেশাত্মবোধক গানে ১ম হয়েছে, ১০ম শ্রেণির শিক্ষার্থী রোপা রেমা লোক নৃত্যে ১ম হয়েছে, ৭ম শ্রেণির শিক্ষার্থী নাফিজা ফাতেমা রিচি নজরুল সঙ্গীতে ১ম হয়েছে এবং ফাইজা নাবিলা বাংলা কবিতা আবৃত্তিতে ১ম হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বলেন, ‘আজকের এ সাফল্যে আমি অনেক আনন্দিত। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য আমাকে আনন্দিত করে। বিদ্যালয়ের শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসেও অনেক ভালো করছে। খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে প্রতিবছর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়েও খেলছে। স্কাউটিংয়েও অনেক ভালো করছে। প্রতি বছর বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট’স স্কাউট পদক অর্জন করছে। এ বছরও ৩জন শিক্ষার্থী এ পদকের জন্য মনোনীত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার এ প্রাপ্তি আমার ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষার্থী, কর্মচারীর। সকলের সহযোগিতার ফসল এ প্রাপ্তি। আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব কাজিম উদ্দিন আহমেদ মহোদয় শিক্ষা বান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছেন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
