এইমাত্র পাওয়া

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সামিউল-নূরুজ্জামান

এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ জেলায় কারিগরি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন সামিউল ইসলাম। তিনি ভালুকা উপজেলার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক। উল্লেখ্য, তিনি ২০১৮ ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন মোঃ নূরুজ্জামান। তিনি গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তিনি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক। উল্লেখ, তিনি ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন ।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) সামিউল ইসলাম বলেন, “ আলহামদুলিল্লাহ, আমি আজকের এ সাফল্যে অনেক আনন্দিত। শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর। আমি শৈশবকাল থেকে স্বপ্ন দেখতাম একজন আদর্শ শিক্ষক হয়ে জাতি বিনির্মানে ভূমিকা রাখবো। আমি সাধ্যমতো চেষ্টা করছি শিক্ষার্থীদের ভালো কিছু শেখানোর জন্য। আমি আমার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ওপর গুরুত্বারোপ করি।”
তিনি আরও বলেন, “আমার প্রতিষ্ঠান প্রধান আনোয়ারা নীনা আপার উৎসাহ ও অনুপ্রেরনায় আজকের এ সাফল্য। তিনি আমাকে সবসময় দিক নির্দেশনা প্রদান করেন। ”

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) মোঃ নূরুজ্জামান বলেন, “আলহামদুলিল্লাহ, ছোট বেলা থেকেই নিজের মনে একটি সুপ্ত বাসনা ছিল যে বড় হয়ে আমি একজন আদর্শ শিক্ষক হবো, দেশের জন্য কিছু করবো, শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের ভালো কিছু শেখানোর জন্য, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা অব্যাহত রেখেছি। মহান আল্লাহ হয়তো তারই স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আমি ইতিপূর্বে ২০১৭,২০১৮ ও ২০১৯ সালে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছি। আশা করছি এবছরও ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবো। সকলের কাছে দেশ সেরা শিক্ষক যেন হতে পারি তার জন্য দোয়া চাই।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.