এইমাত্র পাওয়া

কাগজের উড়োজাহাজের রেকর্ড

নিউজ ডেস্ক।।

কাগজের উড়োজাহাজ আমরা সবাই ছোটবেলায় বানিয়েছি। তবে কাগজের তৈরি উড়োজাহাজ উড়িয়ে বিশ্বরেকর্ড করেছেন দক্ষিণ কোরিয়ায় তিন বন্ধু। তাদের একটি কাগজের উড়োজাহাজ ২৫০ ফুটের বেশি দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। কাগজের উড়োজাহাজটি বানানোর সঙ্গে যুক্ত ছিলেন মালয়েশিয়ার চে ইয়ে জিয়ান এবং দক্ষিণ কোরিয়ার শিন মো জোওন ও কিম ইউন তায়ে। চে ইয়ে জিয়ান উড়োজাহাজটির নকশা করেছেন। শিন মো জোওন কাগজ ভাঁজ করে সেটি বানিয়েছেন। আর কিম ইউন তায়ে উড়োজাহাজটি উড়িয়েছেন।

দক্ষিণ কোরিয়ার একটি স্টেডিয়ামে পর পর আটবার কাগজের উড়োজাহাজটি উড়ান কিম ইউন তায়ে। এর মধ্যে একবার তার উড়ানো উড়োজাহাজটি ২৫২ ফুট ৭ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এর আগে কাগজের তৈরি কোনো উড়োজাহাজ এতটা দূরত্ব অতিক্রম করেনি।

এর আগে কাগজের তৈরি উড়োজাহাজ সবচেয়ে বেশি দূর পর্যন্ত পাঠিয়ে রেকর্ড গড়েছিলেন জো আইয়ুব ও জন এম কলিন্স। ২০১২ সালে কলিন্সের নকশা করা ও আইয়ুবের উড়ানো উড়োজাহাজ ২২৬ ফুট ১০ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়েছিল। সে তুলনায় নতুন রেকর্ড গড়তে দক্ষিণ কোরিয়ায় কাগজের উড়োজাহাজটি ২৬ ফুটের বেশি দূরত্ব পেরিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.