এইমাত্র পাওয়া

ঢাকা কলেজের সাথে আমার সম্পর্ক প্রেমেরঃ নেহাল আহমেদ

অনলাইন ডেস্ক।।

ঢাকা কলেজের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে এমন মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) ডিজি ও ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।

শনিবার (২১ মে) দুপুরে ঢাকা কলেজ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কর্মজীবনে ঢাকা কলেজ থেকে অবসর গমনকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব অভিমত ব্যক্ত করেন মাউশি ডিজি।

অধ্যাপক নেহাল আরো বলেন, আমি মনে করি ঢাকা কলেজ আমার পরিবার। ঢাকা কলেজ থেকে যারা বিদায় নিয়েছেন তারা ছিলো সোনার মানুষ। সেই সোনার মানুষদের সামনে আজ আমি বক্তব্য রাখছি।

বিদায়ী অধ্যাপক রিয়াজুল হাকিম বাবুল বলেন, আমি পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষক। আমি চাকরি জীবনে সমবায় ক্যাডারে ৭ বছর ও শিক্ষা ক্যাডারে ২৬ বছর চাকরি করেছি। এরমধ্যে প্রায় ২২ বছরই ঢাকা কলেজে ছিলাম। আমি পরিসংখ্যান বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছিলাম ৫ বার। ঢাকা কলেজ থেকেই আমি মাউশিতে গিয়েছিলাম। আন্তর্জাতিক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ছিলাম ১৭ বছর। এই ২২ বছরে ২৪ জনকে প্রিন্সিপালকে পেয়েছিলাম। বলা যায় পুরা চাকরি জীবনটাই ছিল আমার ঢাকা কলেজময়। ঢাকা কলেজকে আমি প্রাণ ভরে স্মরণ করি। সময় পেলেই মাঝে মধ্যে আসি এই ঢাকা কলেজে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.