নিউজ ডেস্ক।।
পাঁচ জেলায় নতুন প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে.এম আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) কামরুল হাসানকে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আর চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিসকে নেত্রকোণায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুরে এবং কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উসচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
