জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও:
দীর্ঘ ২২ বছর পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা ও সদর উপজেলার সাধারণ সভা ও কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সকলের সম্মতিক্রয়ে জেলা কমিটির সভাপতি হয়েছেন সৈয়দপুর বি-আখড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
সদর উপজেলা কমিটির সভাপতি হয়েছেন মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ ও সাধারণ সম্পাদক হয়েছেন বগুলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম মোঃ মিজানুর রহমান মিন্টু।
বুধবার (১১ মে) বিকালে ঠাকুরগাঁও অডিটোরিয়াম (বিডি হল) এ সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকলের সম্মতিক্রয়ে ৬১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটির গঠন করা হয়।
এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোহামুদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম তোতা, বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো: গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়াও কাউন্সিলে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
