এইমাত্র পাওয়া

মে মাসে ঘুর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে

অনলাইন ডেস্ক।।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যার ফলে ক্রমশ শক্তি বাড়াবে এ ঝড়টি।

বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে বৃষ্টির অপেক্ষায় গোটা দক্ষিণবঙ্গ। রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

এরই মধ্যে মের মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে মনে করছেন আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।

আবহাওবিদরা আরো জানান, নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে গোটাটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত সৃষ্টির পর আবহমণ্ডলের উচ্চস্তরে বাতাসের গতি ও তার অভিমুখের ওপর। ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে উপকূলবর্তী জেলাগুলোর ব্যাপক ক্ষতি হতে পারে। সূত্র: হিন্দুস্তান টাইম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.