এইমাত্র পাওয়া

১ দিনে ৩৩৫৩৯ যানবাহন চলাচল বঙ্গবন্ধু সেতু দিয়ে

অনলাইন ডেস্ক।।

ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়ছে। সচরাচর বঙ্গবন্ধু সেতু দিয়ে ১২-১৫ হাজার যানবাহন পারাপার হয়। তবে গত ২৪ ঘন্টায় সেতু দিয়ে ৩৩ হাজার ৫৩৯ টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর টোলপ্লাজার উভয় পাশে ১৮ টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮ টি যানবাহন পারাপার হয়। যা এ যাবতকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

এদিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গত রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। ক্রমেই তা বৃদ্ধি পাচ্ছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘন করতে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ। সড়কের চারটি সেক্টরে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে কাজ করছেন পুলিশ।

এ ব্যাপারে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, গাড়ির চাপ আস্তে আস্তে বাড়ছে। তবে কোথাও যানবাহন চলাচল থেমে নেই। সড়কে কাজ করে যাচ্ছে পুলিশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.