সূর্যগ্রহণ ৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকবে। এবারের গ্রহণ বাংলাদেশসহ এশিয়া থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিলের একাংশ, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে।
এবারের প্রথম এ গ্রহণের সঙ্গে ঘটছে আরো এক বিরল মহাজাগতিক ঘটনা। সেটি হলো ‘ব্ল্যাক মুন’। নাসা বলেছে, এ ব্ল্যাক মুনই এবারে সূর্যকে ঢাকবে।
‘ব্ল্যাক মুন’ খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। ২০২১ সালে এ ঘটনার মুখোমুখি আমরা হইনি। এর নানা ব্যাখ্যা মহাকাশবিদরা দেন। কেউ একে বলেন, নিউ মুন, কেউ বলেন কোনো এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের থার্ড মুন, একই ক্যালেন্ডার মান্থে এটিকে সেকেন্ড নিউ মুনও কেউ কেউ বলেন। সূত্র: জিনিউজ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
