নিজস্ব প্রতিবেদক।।
গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। তারপর সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড প্রাপ্তি ও নতুন সিনেমার ঘোষণা দেন। দীর্ঘ পাঁচ মাস পর গত ২৫ এপ্রিল ঢাকায় ফেরার কথা ছিলো। কিন্তু এখনই দেশে ফিরছেন না এই নায়ক। এবারের ঈদটাও মার্কিন মুলুকেই করবেন। শাকিবের একাধিক ঘনিষ্ঠজন খবরটি জানিয়েছেন।
জানা গেছে, শাকিব বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘রাজকুমার’-এর প্রি প্রোডাকশনের কাজ নিয়ে।এটি নির্মিত হচ্ছে যুক্তরাষ্ট্রে।পরিচালনায় হিমেল আশরাফ।এতে শাকিবের নায়িকা হচ্ছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি।ইতোমধ্যে সিনামটির লোকেশন বাছাই করা শেষ হয়েছে।চলছে শুটিং শুরুর প্রস্তুতি।জুলাই থেকেই শুরু হচ্ছে শুটিং।নায়ক ও প্রযোজক হিসেবে তাই সেখানে নিয়মিত সময় দিতে হচ্ছে শাকিবকে।এজন্যই দেশে ফিরতে পারছেন না।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের আবেদন করেন। এজন্য একটানা দীর্ঘদিন থাকতে হচ্ছে তাকে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে নতুন সিনেমার কাজ। শোনা যাচ্ছে, ‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষ হবে আগস্টে। এরপর ডাবিং ও সম্পাদনায় যাবে আরও কিছুদিন। পুরো কাজই নিজে উপস্থিত থেকে তদারকি করবেন এই অভিনেতা। তাই এ বছর তার দেশে ফেরার সম্ভাবনা কম। ২৫ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে ‘রাজকুমার’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এরপরই তিনি দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
