অনলাইন ডেস্ক।।
চীন তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে আগ্রহী নয় এবং ইউক্রেন সংঘাত কূটনৈতিক পন্থায় সমাধানের পক্ষে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এসব কথা বলেন।
ওয়েনবিন বলেন, ‘কেউ তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না….রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি আলোচনাকে সমর্থন দেওয়া দরকার।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সাম্প্রতিক করা এক মন্তব্যের ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যায়ন সম্পর্কে পশ্চিমা সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ওয়েনবিন এসব মন্তব্য করেন। মঙ্গলবার রু বার্তা সংস্থা তাস এই খবর দিয়েছে।
এ ছাড়া ওয়েনবিনের মতে ইউক্রেনের সশস্ত্র সংঘাতকে দীর্ঘায়িত হতে দেওয়া উচিত নয়। এ সময় তিনি ইউক্রেন সংঘাতে সৃষ্ট নেতিবাচক পরিণতিকে প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে এ যুদ্ধ শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলছে।
ওয়েনবিন বলেন, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই সহিষ্ণুতা দেখাবে এবং সংঘাত বৃদ্ধি রোধ করতে হবে।’
প্রসঙ্গত, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল সোমবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জানিয়ে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি খুবই মারাত্মক ও বাস্তব। তাই এটাকে অবমূল্যায়ন করা যায় না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
