এইমাত্র পাওয়া

পল্টনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর পল্টন মোড়ে সোনারগাঁও মহিলা কলেজের অধ্যাপক মো. মামুন মাহমুদ ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, মামুনের পথরোধ করে তার সঙ্গে থাকা মোবাইল ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী। এ সময় মাহমুদ বাঁধা দিলে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, ‘ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেছে। এই ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.