এইমাত্র পাওয়া

মোস্তাফিজুর রহমান হচ্ছেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার

অনলাইন ডেস্ক।।

সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। ভারতে নিযুক্ত সাবেক হাইকমিশনার এবং বর্তমানে ওয়াশিংটনে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হবেন তিনি। মোস্তাফিজুর রহমানের নিয়োগের জন্য এখন ভারতের কাছে অনাপত্তিপত্র (এগ্রিমো) চাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান।

পেশাদার কূটনীতিক মোস্তাফিজুর রহমান ২০২০ সালের সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন। এর আগে তিনি সিঙ্গাপুরে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান এর আগে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.