নিজস্ব প্রতিবেদক।।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। ইতোমধ্যেই ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।২০২৪ সালেই এ সেতুটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, চলতি বছরেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজ শুরু হবে। ভারতীয় লাইন অব ক্রেডিটে এই এ প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া চলছে। এ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সহজ হবে।
সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও রেলওয়ে জংশন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন মন্ত্রী। তিনি এ সময় রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
