ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রসনের পর থেকেই রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো।
নিষেধাজ্ঞা দেয়ার পাল্টা জবাবে নতুন করে বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবীদ, সাংবাদিক ছাড়াও আরো ২৭ জন রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে।নিষেধাজ্ঞা দেয়া ব্যক্তিদের তালিকায় আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়াও আছেন পেন্টাগনের কর্মকর্তারা। তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফলে তারা কখনো আর রাশিয়াতে প্রবেশ করতে পারবেন না।
এদিকে এর আগে গত ২২ মার্চ রাশিয়ায় ফেসবুক বন্ধ করে দেয় দেশটির সরকার। ফেসবুকের সঙ্গে ওই সময় ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়।ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত।ওই সময় খবর বের হয় প্রেসিডেন্ট পুতিন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ও রুশ সেনাবাহিনীর সদস্যদের মৃত্যু ও ধ্বংস কামনা করে দেয়া পোস্টগুলোর ক্ষেত্রে ফেসবুক ছাড় দেয়।
কিন্তু ফেসবুকের নীতিমালা অনুযায়ী কারো মৃত্যু কামনা করে মাধ্যমটিতে কোনো ধরনের পোস্ট দেয়া যাবে না। কিন্তু এ নীতি সাময়িক সময়ের জন্য শিথিল করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়টি সামনে আসার পর রাশিয়া ফেসবুকের ওপর কঠোর পদক্ষেপ নেয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
