এইমাত্র পাওয়া

জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলম।

রবিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপণে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলম- কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো।’ এই পদে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যাপক ড. মো. নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.