এইমাত্র পাওয়া

রাশিয়ায় ব্লক করলো মস্কো টাইমস

অনলাইন ডেস্ক।।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর দীর্ঘ তিন দশক ধরে সংবাদ প্রকাশ করে আসা দ্য মস্কো টাইমসের ওয়েব অ্যাকসেস বন্ধ করে দেয়া হয়েছে। রুশ ভাষায় ওয়েবসােইটটিতে সংবাদ প্রকাশিত হতো। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার যোগাযোগ, তথ্য ও গণমাধ্যমবিষয়ক তদারকি সংস্থা রসকমনাডজর রুশ ভাষায় প্রকাশিত দ্য মস্কো টাইমসের ওয়েব অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে।

মস্কো টাইমস জানিয়েছে, রাশিয়ায় ইন্টারনেট সংযোগ প্রদানকারীরা এরই মধ্যে তাদের ওয়েবসাইট অ্যাকসেস ব্লক করা শুরু করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসন ও সেখানকার পরিস্থিতি সম্পর্কে খবর প্রকাশে অস্বীকার করায় রুশ সংস্করণের অ্যাকসেসটি ব্লক করা হয়। রুশ ভাষার সংস্করণ ব্লক করা হলেও মস্কো টাইমসের ইংরেজি সংস্করণের কোনো ক্ষতি করতে পারেনি ওই নজরদারি সংস্থা।

রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের আদেশ অনুসারে রসকমনাডজর গত ১২ এপ্রিল থেকে মস্কো টাইমসের রুশ ভাষার পরিষেবাকে ব্লক করে। এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিতও করে সংস্থাটি। তবে, এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪০টি দেশি-বিদেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্লক করেছে রাশিয়ার যোগাযোগ, তথ্য ও গণমাধ্যমবিষয়ক তদারকি সংস্থা। অনির্ভরযোগ্য তথ্য ছড়ানোর অভিযোগে এসব গণমাধ্যমের অপারেশন স্থগিত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.