এইমাত্র পাওয়া

ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল

নিউজ ডেস্ক।।

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

গত ২০ মার্চ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়। এই কার্যক্রম চলে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১৭ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।

চলতি বছর প্রতি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেবেন। গত বছর প্রতি আসনের বিপরীতে ছিলেন ৯৭ জন শিক্ষার্থী।

এ বছর বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট মিলে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী এবার ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.