লেনিন জাফর।।
মাগুরার শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাস্টারকে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাযা ও দাফনের পূর্বে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় দাইরপোল পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাসসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গার্ড অব অব অনার শেষে খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমানের ইমামতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে মরহুমের নিজ গ্রাম দাইরপোল কবরস্থানে দাফন করা হয়।
তিনি দীর্ঘ ২৩ বছর যাবৎ সুনামের সহিত খামারপাড়া এস আই সিনিয়র মাদরাসায় শিক্ষকতা করে গেছেন। ২০০৮ সালে অবসর গ্রহণ করেন তিনি।
মরহুমের দ্বিতীয় পুত্র মোঃ সাইফুজ্জামান সেলিম ঢাকা পুলিশ হেড কোয়ার্টারের পুুলিশ সুপার হিসেবে, তৃতীয় পুত্র মোঃ কামরুজ্জামান পুলিশের এস বি’ তে সহকারি পুলিশ সুপার হিসাবে এবং তৃতীয় কন্যা শিরিনা খাতুন সোনালী ব্যাংকের শ্রীপুর শাখায় অফিসার হিসাবে কর্মরত আছেন। এছাড়া মরহুমের ১ম পুত্র মোঃ মনিরুজ্জামান শিমুল পেশায় একজন ব্যবসায়ী ও ছোট ছেলে মোঃ আরিফুজ্জামান পরাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করে চাকুরি প্রত্যাশী। তাঁর মেঝো কন্যা শাহানা খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৫এপ্রিল (মঙ্গলবার) ইন্তেকাল করেছেন।
উল্লেখ্য সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ১৩ এপ্রিল( বুধবার) দুপুর ১২টার দিকে ৭৬ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী শেফালী খাতুন(৬৫), ৪ পুত্র, ২ কন্যা নার্গিস খাতুন ও শিরিনা খাতুন, নাতনী-পুতনীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
শিক্ষাবার্তা পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
