শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল(সোমবার) থেকে। ছুটি থাকবে আগামী ১০ মে (মঙ্গলবার) পর্যন্ত। তবে সমস্ত সুবিধাসহ ঈদের ছুটিতে খোলা থাকবে আবাসিক হল।
মঙ্গলবার (১২ এপ্রিল) রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলা নববর্ষের জন্য ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) ও ইস্টার সানডের জন্য ১৭ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস বন্ধ থাকবে। একইসাথে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে ১৮ এপ্রিল (সোমবার) থেকে ১০ মে (মঙ্গলবার) পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে।
এছাড়া ২০ এপ্রিল (বুধবার) থেকে ১০ মে (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে ঈদুল ফিতরসহ বিভিন্ন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আবাসিক হলের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এসময় আবাসিক হলসমূহ খোলা রাখবো এবং একই সাথে হলের খাবারসহ সমস্ত সুবিধা চালু থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
