জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর হাছান নাঈম-এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে সভাপতি ইমন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, “সমাজ বিনির্মাণে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা অতীতেও ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বের সামনে তুলে ধরতে জাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ সবসময় কাজ করে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের জন্য সবসময় শুভকামনা।”
এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জনাম মোঃ মাহমুদুল হাসান মোনাজাত পরিচালনা করেন।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবেরর উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি, শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক সোহেল আহমেদ, শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আলী আজম তালুকদার ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
এছাড়াও এসময় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
