এইমাত্র পাওয়া

দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা বাড়িয়ে ১হাজার টাকা করার প্রস্তাব

বৈঠকে প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে ৫টি করে সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি ৫টি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সভায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ এবং শিশু দিবাযত্নকেন্দ্র স্থাপন প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সাহাদারা মান্নান অংশ নেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.