অনলাইন ডেস্ক।।
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৮৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ৬৫৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৫ হাজার ৬২৮ জনে। এ সময়ে করোনা থেকে সেরে ওঠেছেন ৪৩ কোটি ২৩ লাখ ১৪ হাজার ১৮৪ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ২৭৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১১ হাজার ৯৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৪৬ জন।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের এবং মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ৩২ হাজার ৭৫২ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৬০৪ জন। করোনা থেকে সেরে উঠেছেন মোট চার কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮৯ জন।
এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৪৮ জন, যুক্তরাজ্যে ৩১৭ জন, জার্মানিতে ২৮৯ জন, রাশিয়াতে ২৮৭ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
