শাবির প্রক্টর অফিসে জরুরি সেবা চালু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য চালু করা হয়েছে জরুরি (হটলাইন) সেবা।

বৃহস্পতিবার(৭এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে এই হটলাইলন সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে অনেকসময় প্রক্টরদের ব্যক্তিগত ফোনে কল দিয়ে নাও পেতে পারে বা কোনো কারণে সেই কল মিস হয়ে যেতে পারে। সার্বক্ষণিক শিক্ষার্থীদের সেবা দেওয়ার সুবিধার্থে ০১৯১১২৪১৩৮২, ০১৯১১২৪১৩৮৮,০১৯১১২৪১৩৯১এই নাম্বারগুলোতে হটলাইন সেবা চালু করা হয়েছে।

শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে যেকোনো সময় ওই নাম্বারেগুলোতে কল দিয়ে প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগ করতে পারবেন বলে তিনি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.