এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষক বরখাস্ত: শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক।।

লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জি মোস্তফাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের একাংশ।

বুধবার রাতে ওই বিদ্যালয়ের শিক্ষকরা এক জরুরি সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সভায় জানানো হয়, আগামী ৩ দিনের মধ্যে প্রধান শিক্ষক এম জি মোস্তফাকে সাময়িক বরখাস্তের এ হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে পরবর্তী ১০ ও ১১ এপ্রিল শিক্ষক-কর্মচারীদের এক ঘণ্টা কর্মবিরতি পালন করা, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন বন্ধসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

সভায় সিনিয়র সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নুরল ইসলাম মিঠুল, রতন কুমার সেন, রমজান আলী, জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মোস্তফাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। গত বুধবার পরিচালনা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান পরিচালনা পরিষদের সভাপতি কাজী আলতাব হোসেন। এছাড়া তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ১৫ দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.