অনলাইন ডেস্ক।।
কয়েকদিন ধরে পরিস্থিতি খারাপ পাকিস্তানের। গদি নড়ছে ইমরানের। তবে আপাতত কিছু স্বস্তি। এই মুহূর্তে গদি ছাড়তে হচ্ছে না পাক প্রধানমন্ত্রীকে। আজ ইমরানের অনাস্থাপ্রস্তাব বাতিল করা হয়েছে সে দেশে।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সংবিধান বহির্ভূত বলে আপাতত স্থগিত করে রাখলেন ডেপুটি স্পিকার।তার পরেই ইমরান খান জানিয়ে দিয়েছেন এবার ভোট করার জন্য প্রস্তুত হোক দেশ।
ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে ভোট করার জন্য তিনি প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। অর্থাৎ এই যাত্রায় নিজেই নিজের গদি বাঁচিয়ে নিলেন। গত কয়েকদিনের চরম অশান্তির পর আজ সকাল থেকেই একের পর এক ঘটনা ঘটছে পাকিস্তানে।
এমনিতেই অশান্তি ঠেকাতে ইসলামাবাদে জারি হয়েছে ১৪৪ ধরা। তার মাঝেই শুরু হয় পাক সংসদের অধিবেশন। কথা ছিল সেখানেই ইমরানের বিরুদ্ধে আনা হবে অনাস্থা প্রস্তাব।
ঘটনা এগোয় সেভাবেই। প্রথমে বিরোধীরা ডেপুটি স্পিকারের বিরুদ্ধে এবং তার পরেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। সেই মুহূর্তে সংসদে হাজির ছিলেন না খোদ ইমরানও। তবে ডেপুটি স্পিকার নিজেই ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ভেঙে দিয়েছেন।
তার পরেই বক্তব্য রাখেন ইমরান।জানিয়ে দেন প্রেসিডেন্টের কাছে তিনি সংসদ ভেঙে দেওয়ার আবেদন করবেন, সঙ্গেই জানিয়ে দেন এবার প্রস্তুতি শুরু হোক নির্বাচন।
এক বিবৃতিতে দেশটির সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে না। বিরোধী দলের খুশি হওয়া উচিত পরবর্তী সাধারণ নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং আমি মনে করি ইমরান খান আরও ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী থাকবেন।
পাকিস্তানে এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
পাকিস্তানে বিরোধী দলের সদস্যদের একটি প্রতিনিধি দল জাতীয় পরিষদ সচিবালয়ে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।
জিও নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জিও নিউজ জানিয়েছে, গতকাল শনিবার জমা দেওয়া ওই অনাস্থা প্রস্তাবে বিরোধী দলেন ১০০ জনেরও বেশি সদস্য স্বাক্ষর করেছেন। এর মধ্যে আছেন- আয়াজ সাদিক, খুরশীদ শাহ, পিপিপির নাভিদ কামার এবং জেইউআই-এফ-এর শাহিদা আখতার আলি।
নিজের টুইটারে তার একটি কপি শেয়ার করেছেন পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি ক্যাপশনে লেখেন ‘বিস্ময়’ এবং স্পিকার এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে ট্যাগ করেন।
এর আগে, গত মার্চে কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট মন্তব্যে’ ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত নেয় বিরোধী দল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জিও নিউজকে জানিয়েছে, শতাধিক সদস্য স্বাক্ষর করা স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের খসড়া বিরোধী দলের নেতাদের কাছে পাঠানো হয়েছে।
অনাস্থা প্রস্তাবের খসড়া অনুযায়ী, জাতীয় পরিষদের স্পিকার এবং ডেপুটির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে। এই দুজন দলের নির্দেশ অনুযায়ী হাউস পরিচালনা করছে এবং নিরপেক্ষ থাকার পরিবর্তে তারা বিরোধী দলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট মনোভাব দেখাচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
