এইমাত্র পাওয়া

রাবিতে ভর্তি পরীক্ষা ২৪ জুলাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪ জুলাই ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ জুলাই পর্যন্ত। রাখা হয়েছে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ।

ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত।পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ জুন থেকে ২৮ জুনের মধ্যে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় থাকছে ‘দ্বিতীয়বার’ ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। ভর্তি পরীক্ষা হবে ৪ ইউনিটে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।

সভা সূত্রে জানা গেছে, করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখছে ভর্তি পরীক্ষা উপ-কমিটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.