অনলাইন ডেস্ক।।
করোনা সংক্রমণ কমানোর লক্ষ্যে টিকার দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজে জোর দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত দেশে ৮৫ লাখ ৮৯ হাজার ১৫২ জন বুস্টার ডোজ পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বুস্টার ডোজ গ্রহণকারীদের সংখ্যা জানা যায়। এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৬০ জন। এছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৭৭ লাখ ১২ হাজার ৭৩৭ জন মানুষ।
এতে বলা হয়, মঙ্গলবার (২৯ মার্চ) সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এক লাখ ৭৬ হাজার ৫৩৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৫ লাখ ৮২ হাজার ২৫৯ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে চার লাখ ২৪ হাজার ৯৪১ জনকে।
বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
