নিজস্ব প্রতিবেদক।।
পিরোজপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করার লক্ষ্যে ৫০ হাজার খাতা-কলম বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়াতনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে নেতাকর্মীরা এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনিরুজ্জামান অনিক বলেন, এরই মধ্যে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে খাতা-কলম বিতরণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে আরো শিক্ষা উপকরণ দেওয়া হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে ছাত্রলীগ সবসময় পাশে আছে।
এ সময় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ হাসান মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুজ্জামান অমি, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লা আল যোবায়ের প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
