নিউজ ডেস্ক।।
রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজানে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্লাস চলবে।
মঙ্গলবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ দিন করোনার কারণে বন্ধ থেকে গত ২২ ফেব্রুয়ারি সব বিভাগের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়। ক্লাস সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
