নিউজ ডেস্ক।।
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল ২৮ মার্চ, সোমবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহুত হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
রোববার (২৭ মার্চ) রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, বিএনপি সবসময়ই জনগণের রাজনীতি করে, তাই জনকল্যাণে যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই এই নৈতিক সমর্থন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
