এইমাত্র পাওয়া

হু আর ইউ? কি চান আপনারা? রাজারবাগে আইজিপি

অনলাইন ডেস্ক।।

দেশের অর্থনীতির ওপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করছেন, জিএসপি বন্ধ করতে চিঠি লিখছেন বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রাজনীতি করেন জনগণের জন্য, আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেন। আপনারা কারা, হু আর ইউ? কী চান আপনারা?

শনিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘রাজনীতি করছেন জনগণের জন্য। জিএসপি বন্ধ করে কার টুটি চেপে ধরতে চান? ২২ লাখ মহিলা শ্রমিক কাজ করেন গার্মেন্টস সেক্টরে। ৪০ লাখের বেশি মানুষ সরাসরি কাজ করেন এই সেক্টরে। জিএসপি বন্ধ হলে কার ক্ষতি হবে? অর্থনৈতিক অবরোধ হলে কার ক্ষতি হবে?’

আইজিপি আরো বলেন, ভারতীয় উপমহাদেশের ইতিহাস হচ্ছে এই, একসময় এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য ছিল। স্বাধীন রাজ্যগুলোর মধ্যে অনেকগুলো ক্রমাগত নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত থাকত। কথিত আছে, মেবারের রাজা রানা সিং বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আহমদ শাহ আবদালিকেও ভারত থেকে এক নৃপতি ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা কিন্তু দেখছি, এই ভূত এখনো যায়নি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.