এইমাত্র পাওয়া

সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা

অনলাইন ডেস্ক।।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চের মধ্যে গণহত্যা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। কোনোভাবেই ২৫ মার্চ স্কুল-কলেজে আলোকসজ্জা করা যাবে না।

এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সব দেশের স্কুল-কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আর মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৬ মার্চ সন্ধ্যা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান আলোকসজ্জা করা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.