এইমাত্র পাওয়া

বেরোবির চাঁপাইনবাবগঞ্জ পরিষদের সভাপতি রিমন, সম্পাদক সাকিল

নিজস্ব প্রতিবেদক।।

‘চলো জি ভাই এক হই’ এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের (২০২২-২০২৩) কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে সামিউল রেজা রিমন ও সাধারণ সম্পাদক পদে সাকিল আহমেদ নির্বাচিত হয়েছেন।

রোববার (২০ মার্চ) রাতে জেলা পরিষদের শিক্ষক উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টার অনুমোদনে এ নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কাজী নেওয়াজ শরিফ, জোবেদা খাতুন নিপা, মিনহাজুল ইসলাম নিপুন, রুবেল আলী, মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ওবায়দুল, আবু শাহরিয়ার ওলি, সুঁরেশ ওরাও সুঁরেশ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আব্দুর রাকিব, রিফাত মাসুমা, খাদিজাতুল কুবরা, নিশাত জাহান, রিফাত হাসান, দপ্তর সম্পাদক মো. নাহিদুজ্জামান নাহিদ, উপ-দপ্তর সম্পাদক অপূর্ব দত্ত, প্রচার সম্পাদক মো. শিমুল আলী, উপ-প্রচার সম্পাদক প্রিয়ানুল হক, কোষাধ্যক্ষ গোলাম আজম, ক্রীড়া বিষয়ক সম্পাদক শামিম হাসান, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কায়সার মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক ওলিউল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুপা আক্তার।

কার্যকরী সদস্যরা হলেন- আব্দুল মালেক, শামীম রেজা, খাইরুন নাহার, মজিদুল ইসলাম, খাইরুল ইসলাম।

কমিটির শিক্ষক উপদেষ্টা হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. মাহামুদুল হক এবং ছাত্র উপদেষ্টারা হলেন জেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বেরোবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোতাহার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও বেরোবি ছাত্রলীগ রসায়ন বিভাগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিউল আলম শামিম, সাবেক সভাপতি কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিকেম আলী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.