এইমাত্র পাওয়া

হালিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়‍াল বালিকা উচ্চ বিদ‍্যালয়ে ২০ মার্চ (রবিবার) নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস‍্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম‍্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, পৌরপিতা ডা: একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ভালুকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এএসএম আক্রাম হোসাইন, মাধ‍্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মাষ্টার, উপজেলা যুবলীগ সভাপতি জনাব আনিসুর রহমান খান রিপন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.