গোপালগঞ্জে যাওয়ার পথে শনিবার (১৯ মার্চ) সকালে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয় পুরোদমে কাজ শুরু করেছি। অ্যাসাইনমেন্টগুলোর মাধ্যমে বুঝতে পারছি কোথায় কি ঘাটতি আছে, শিক্ষকরাও অ্যাসেস করছেন। সারাবিশ্বেই ক্ষতি হয়েছে, আশাকরি শিক্ষক-অভিভাবকসহ সকলের সহযোগিতায় নিশ্চয়ই আমরা ঘাটতি পুষিয়ে উঠতে পারবো।
এসময় শিক্ষা মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী- এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম- এমপি, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
