ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের সর্বত্র তথ্য ও প্রযুক্তির সেবা সাধারণ জনগনের কাছে পৌঁছে দিতে দেশের সব স্কুল-কলেজগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার আইসিটি বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ঝালকাঠি জেলার বিভিন্ন আইসিটি প্রকল্পের আওতাধীন বিভাগের খোঁজ খবর নেন।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও আইসিটিসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
