নিজস্ব প্রতিবেদক।।
খোঁজ বুয়েট শিক্ষার্থী তারেক মুহাম্মদ ইফতেখারের সন্ধান পেয়েছে পুলিশ। তাকে উদ্ধার করে বুয়েট কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ূম।
তিনি বলেন, তারেক পরিবার ও তার বন্ধু-বান্ধব কাউকে না জানিয়ে তাবলিগে গিয়েছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর থেকেই তার অবস্থান শনাক্ত করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা জানতে পারি তিনি কাকরাইল এলাকায় অবস্থান করছেন। তাকে আজ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, তারেক আমাদের জানিয়েছেন, তাবলিগে যেতে হল থেকে বেরিয়েছিলেন। কিন্তু হল থেকে বের হওয়ার পর তিনি কাউকেই এ বিষয়ে কিছু জানাননি। এ কারণেই গত তিন দিন তার কোনো খোঁজ ছিল না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
